ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
শ্রীবরদী উপজেলা ওলামা দলের কমিটি গঠিত
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Monday, 5 October, 2026, 4:52 PM

শ্রীবরদী উপজেলা ওলামা দলের কমিটি গঠিত

শ্রীবরদী উপজেলা ওলামা দলের কমিটি গঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল শ্রীবরদী উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট  কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার  (৪ অক্টোবর ) জেলা ওলামা দলের আহ্বায়ক এম. এম ফরহাদ আলী এবং সদস্য সচিব খন্দকার এইচ.এম আরিফ হাসান টুটুল স্বাক্ষরিত  কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে হাফেজ কারী মোঃ মাসুদুর রহমানকে সভাপতি এবং হাফেজ মাওলানা শফিকুল ইসলাম সোহেল কে সাধারণ সম্পাদক  করা হয়েছে। এছাড়া সিনিয়র সহ-সভাপতি  হিসেবে হাফেজ হাফেজ কামরুজ্জামান , সহ-সভাপতি  হিসেবে হাফেজ শাহজালাল, মাওলানা আশরাফ আলী , মৌলভী মোঃ আবু জাফরসহ মোট ৫১ জনকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

নব ঘোষিত সভাপতি হাফেজ ক্বারী মোঃ মাসুদুর রহমান বলেন, এই কমিটি শ্রীবরদী উপজেলায় ওলামা সমাজকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা ঐক্য ও ন্যায়নীতির ভিত্তিতে সমাজের কল্যাণে কাজ করতে চাই। তিনি আরও জানান, কমিটির প্রতিটি সদস্যকে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হবে।

উপজেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন দুলাল   জানান, এই কমিটি এখন নতুনভাবে যাত্রা শুরু করবে। বিশেষ করে, ধর্মীয় মূল্যবোধের প্রচার, সমাজ সংস্কারমূলক কর্মকান্ড, শিক্ষামূলক উদ্যোগ ও সামাজিক শান্তি-সম্প্রতি রক্ষায় কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে তরুণ ওলামাদের সম্পৃক্ততার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মন্তব্য করেন তিনি।

নবগঠিত এ কমিটি সংগঠনকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status