ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইরানে আরও ভয়ঙ্কর করোনা, আরেক রাষ্ট্রদূতের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:14 AM

ইরানে আরও ভয়ঙ্কর করোনা, আরেক রাষ্ট্রদূতের মৃত্যু

ইরানে আরও ভয়ঙ্কর করোনা, আরেক রাষ্ট্রদূতের মৃত্যু

ইরানে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাস। নতুন এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের কূটনীতিক ও সিরিয়ায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত হোসেইন শাইখল ইসলাম মারা গেছেন।

হোসেইন শাইখল ইসলাম ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের উপদেষ্টা।
এর আগে ভ্যাটিকান সিটিতে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত হাদি খোশরোশাহীও এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

এছাড়াও দেশটির আট শতাংশ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন হয়ে বলে জানা গেছে। খবর ফার্স নিউজের।

এদিকে, সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শীর্ষ উপদেষ্টা মোহাম্মদ মীর মোহাম্মদী (৭০) মারা যান।

করোনা ভাইরাসে ইরানে এ পর্যন্ত অন্তত ১১০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫১৩ জন। গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাস দেখা দেয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে মহামারি আকার ধারণ করেছে এ ভাইরাস। এতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৩৩০০ জন। আক্রান্ত হয়েছেন আরও অন্তত ৯৬ হাজার মানুষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status