ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চীনের প্রেসিডেন্টের জাপান সফর স্থগিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 6 March, 2020, 10:16 AM

চীনের প্রেসিডেন্টের জাপান সফর স্থগিত

চীনের প্রেসিডেন্টের জাপান সফর স্থগিত

করোনার সংক্রমণ ভয়াবহ মাত্রায় পৌঁছানোর পরিপ্রেক্ষিতে চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের জাপান সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। জাপান সরকারের এক শীর্ষ কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানান।

জাপানের মুখ্য সচিব ইয়োশিহাইদ সুগা বলেন, করোনাভাইরাসে নিয়ন্ত্রণ বিষয়টিকেই এখন বেশি প্রাধান্য দেয়া উচিত। এর আগে সর্বশেষ ২০০৮ সালে চীনের প্রেসিডেন্ট জাপান সফরে এসেছিলেন।

এবার সির সফর দুই দেশের সম্পর্ক উষ্ণ করার একটি প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছিল। খবর জাপান টাইমসের।

তবে করোনার কারণে এই সফর আপাতত হচ্ছে না। বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজান বলেন, ‘চীন ও জাপান দুটো দেশই এখন ভয়াবহ করোনাভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়ছে।

দুটি দেশই একমত হয়েছে, কোনো যৌক্তিক সময়ে ও পরিবেশে এ সফর হবে। আর সেটা একটা সফল সফর হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status