সোমবার দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে গৃহবধূ রিয়া বেগমের চিকিৎসার খোঁজ খবর নেন। উন্নত চিকিৎসা প্রদানের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন। এ সময় তার পরিবারের নিকট আর্থিক সহযোগিতা প্রদান করেন।
ডিসি মাহমুদুল আলম জানান, এসিড নিক্ষেপকারী স্বামী তানভীরুল হাসান রাহুলকে আইনের আওতায় এনে সব্বোর্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ সময় যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীকে নির্দেশ দেন।
এর আগে শনিবার দিবাগত রাতে দিনাজপুরের বাণিজ্য মেলা থেকে গৃহবধূ রিয়া বেগম ও তার মা এবং ভাবি মিলে অটোরিকশা যোগে নিজ বাড়ি সুইহারী মাঝাডাঙ্গা যাচ্ছিলেন। এ সময় পথে স্বামী তানভীরুল রহমান রাহুলসহ আরো ছয়জন রিয়ার মা ও ভাবিকে রিকশা থেকে নামিয়ে মারধর করেন।
এ সময় রিয়া এগিয়ে এলে রাহুল তাকে এসিড নিক্ষেপ করেন। এতে গৃহবধূ রিয়া বেগমের পিঠ ও পায়ের দিকে পুড়ে যায়। এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে এসিড নিক্ষেপ আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে দেবর ও ননদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠান।