ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
বাবা হারালেন সংগীতশিল্পী সালমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 17 September, 2026, 11:19 AM

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমার বাবা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মৃত্যুর বিষয়টি নিজেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জানিয়েছেন এই গায়িকা।

স্ট্যাটাসে সালমা লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ সালমার বাবা ফজলুল হকের আকস্মিক এ বিদায়ে তার পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এবং কোথায় কখন জানাজা ও দাফন সম্পন্ন হবে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন এই গায়িকা। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশ পায় তার। আবহমান গ্রামবাংলার ঐতিহ্য ও ভালোবাসার গল্পে নির্মিত গানটির ভিডিওচিত্রটি দর্শকমহলে বেশ সাড়াও ফেলেছিল।

এর পাশাপাশি সংগীতাঙ্গনের দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ নামের একটি লালনগীতির রেকর্ডিং শেষ করেছিলেন তিনি। গানটি আসন্ন দুর্গাপূজায় প্রকাশের কথা রয়েছে।

তাছাড়া রোহান রাজের বহুল আলোচিত গান ‘মানুষ বড়ই স্বার্থপর’-এর নতুন আয়োজনেও সম্প্রতি কণ্ঠ দিয়েছেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সাথে গাওয়া এই গানটির শুটিংয়ের কাজ শেষ হয়েছে এবং আজ (১৭ সেপ্টেম্বর) গানটি প্রকাশ্যে আসার কথা ছিল। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status