ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বর ২৫, কনে ১৫, বিয়ে বন্ধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 February, 2020, 5:06 PM

বর ২৫, কনে ১৫, বিয়ে বন্ধ

বর ২৫, কনে ১৫, বিয়ে বন্ধ

জামালপুরে জেলা প্রশাসনের সহায়তায় বাল্যবিয়ে বন্ধ করে বর ও কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আড়াইটার দিকে শহরের বোষপাড়া এলাকায় এ বাল্যবিয়ের সংবাদ পায় প্রশাসন। পরে সেখানে গিয়ে শহরের কাচারীপাড়া এলাকার আব্দুল আলীর ছেলের আবু রায়হানের (২৫) সঙ্গে বোষপাড়া এলাকার সাদেক আলীর মেয়ে ৯ম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তারের (১৫) বাল্যবিয়ে বন্ধ করা হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান, মো. আরিফুর রহমান, এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ ও এসআই আসীম কুমার প্রমুখ।

জামালপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান জানান, বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছেলের বাবা আব্দুল আলী ও মেয়ের বাবা সাদেককে ১০ হাজার টাকা জারিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাল্যবিয়ে আইনত দণ্ডনীয় অপরাধ জেনেও এ আয়োজন করার অপরাধে বর-কনে এবং এ কাজে সহায়তাকারী বাড়ির মালিক জাহাঙ্গিরের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status