বৈশ্বিক অভিযোজন কেন্দ্রর আঞ্চলিক কার্যালয় হচ্ছে বাংলাদেশে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 February, 2020, 5:05 PM
বৈশ্বিক অভিযোজন কেন্দ্রর আঞ্চলিক কার্যালয় হচ্ছে বাংলাদেশে
‘বৈশ্বিক অভিযোজন কেন্দ্র (জিসিএ)’ এর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কার্যালয় হচ্ছে ঢাকায়। বৃহস্পতিবার ‘বৈশ্বিক অভিযোজন কেন্দ্র (জিসিএ)’ এর বোর্ড সভায় এ সিদ্ধান্ত ও প্রশংসা করা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি ও ব্যবস্থার প্রশংসা করেছেন বিশ্ব নেতারা। সভায় অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু পরিবর্তন মোকাবিলার তহবিল ও কর্মসূচি বরাদ্দ করার সময় চরম ঝুঁকিতে থাকা দক্ষিণ এশীয় অঞ্চলের প্রতি বিশেষ মনোযোগ দিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন।
তিনি বৈশ্বিক অভিযোজন কেন্দ্র (জিসিএ)’ সদরদপ্তরের কর্মকর্তাদের সাথে শিগগিরই প্রতিষ্ঠিত হতে যাওয়া সংস্থার ঢাকা আঞ্চলিক কার্যালয় বিষয়ে আলোচনা করেন।
জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় প্রযুক্তি হস্তান্তর, স্থানীয়ভাবে গৃহীত সমাধানের স্বীকৃতি, উদ্ভাবন ও জনসচেতনতার প্রতি গুরুত্বারোপ করেন ড. মোমেন। বন্যা, খরা ও লবণাক্ত সহিষ্ণু বীজ উন্নয়ন, বৃষ্টির পানি সংরক্ষণ, ছাদ বাগান, নৌকায় স্কুল, ভাসমান কৃষি, নিজস্ব অর্থায়নে স্ট্রাট ফান্ড গঠনের বিষয় তুলে ধরেন।