ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
১৪ দিন পর বাড়ি ফিরছেন উহানফেরতরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 9:29 PM

১৪ দিন পর বাড়ি ফিরছেন উহানফেরতরা

১৪ দিন পর বাড়ি ফিরছেন উহানফেরতরা

চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ফেরা ৩১২ বাংলাদেশি আশকোনা হাজিক্যাম্পে ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষে বাড়ি ফিরছেন। করোনাভাইরাসের বিশেষ সতর্কতা হিসেবে পর্যবেক্ষণের জন্য তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়।

শনিবার বিকেল পাঁচটায় কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। স্বাস্থ্য অধিদফতরের আয়োজনে এ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

সেখানে উপস্থিত আছেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর এবং আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন।

মুশতাক হোসেনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই দেশে প্রথমবারের মতো ৩১২ জনকে একসঙ্গে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়।

এর আগে আইইডিসিআরের পরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা জানান, শনিবার বিকেল থেকে তাদের সবশেষ স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম শুরু হবে। সেখানে চারটি ডেস্কে তাদের সবধরনের কার্যক্রম চলবে। পরীক্ষা শেষে তাদের স্বাস্থ্য সনদ এবং সংবর্ধনা দেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status