ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
স্বামীর ওপর মধুর প্রতিশোধ নিলেন দীপিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 9:06 PM

স্বামীর ওপর মধুর প্রতিশোধ নিলেন দীপিকা

স্বামীর ওপর মধুর প্রতিশোধ নিলেন দীপিকা

ভ্যালেন্টাইনস ডে-তে স্ত্রী দীপিকা পাড়ুকোনের না দেখা একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন রণবীর সিং। ভিডিওতে দেখা যাচ্ছে একটি রেস্তোরাঁয় বসে রণবীর-আলিয়ার ছবি গল্লি বয়-এর জনপ্রিয় গান 'আপনা টাইম আয়েগা'-র সঙ্গে র‌্যাপ করছেন দীপিকা।

ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে রণবীর লিখেছেন, 'মনে হচ্ছে আমি আমার চিয়ারলিডার পেয়ে গেছি।'
রণবীর যে অপ্রস্তুত অবস্থায় ধারণ করা ভিডিও পোস্ট করে দেবেন তা ভাবতেও পারেননি দীপিকা। সেই পোস্টে দীপিকা মন্তব্য করেন, 'আরে! কী করেছো। পুরোই এলোমেলো।'

আর এর পরেই মধুর প্রতিশোধ নিলেন দীপিকা। ইনস্টাগ্রামে শেয়ার করলেন ফেসপ্যাক লাগিয়ে শুয়ে থাকা রণবীর ছবি। ছবির সঙ্গে লিখেছেন, ক্লিওপেট্রা খুবই ব্যস্ত, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন!

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status