ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
গরম ভাত না পেয়ে ফাঁস দিলেন যুবক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 8:09 PM

গরম ভাত না পেয়ে ফাঁস দিলেন যুবক

গরম ভাত না পেয়ে ফাঁস দিলেন যুবক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। তার নাম বাবু হোসেন।

শনিবার বিকেলে উপজেলার দক্ষিণ ইউপির নূরপুর গ্রামের নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বাবু একই গ্রামের আবুল হাসেমের ছেলে।

আখাউড়া থানার ওসি (তদন্ত) মো. আরিফুল আমিন জানান, সকালে ঘুম থেকে উঠে মায়ের কাছে গরম ভাত খেতে চান বাবু। কিন্তু গরম ভাত না পাওয়ায় নিজ কক্ষে গিয়ে দরজা বন্ধ করে রাখেন। দুপুরে রান্না করে খাওয়ার জন্য ছেলেকে ডাকলেও কোনো সাড়া পাননি মা। একপর্যায়ে ভেতরে দেখেন ছেলে আড়ার সঙ্গে ঝুলছে। পরে তিনি প্রতিবেশীদের সহায়তায় ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status