ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
১০১ টাকার ভালোবাসা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 8:04 PM

১০১ টাকার ভালোবাসা!

১০১ টাকার ভালোবাসা!

সুবিধাবঞ্চিত মানুষ, দিনমজুর ও ট্রাফিক পু’লিশদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দিতে ভ্যাসলিন, খাবার ও ফুল বিতরণ করেছে এহসান অ্যান্ড ফ্রেন্ডস নামের একটি সংগঠন।১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ব্যতিক্রমী আয়োজন দিয়ে দিনটি পালন করে সংগঠনটি। ‘১০১ টাকার ভালোবাসা’ শিরোনামের এই আয়োজনের স্পন্সর ‘উৎসাহ সবুজায়ন’।

শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজন করা হয় ব্যতিক্রমী এই উদ্যোগের।মূল আয়োজক কাজী এহসান মাহমুদ মাহী ঢাকা’টাইমসকে জানান, ২০১৭ সাল থেকে তারা এধরনের আয়োজন করে আসছেন। প্রথম বছর একটি সংগঠনের সঙ্গে যৌথভাবে, ২০১৮ সালে ব্যক্তিগত উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন তিনি।১০১ টাকার ভালোবাসার বিষয়ে মাহী বলেন, ‘আমি যখন প্রথম শুরু করি, তখন ডোনেশন চালু রেখেছিলাম। ১০১ টাকা ডোনেশন ধ’রা হয়। তাই নামটা ১০১ টাকার ভালোবাসা রাখা হয়েছিল। এখন আর ডোনেশন নেয়া হয় না। কিন্তু নামটা রেখে দিয়েছি।’

সুবিধাবঞ্চিতদের সঙ্গে দিনটি উৎযাপনে ‘বিশেষ তৃপ্ততা আছে’উল্লেখ করে মাহী বলেন, ‘দিনটি অনেকে অনেকভাবে উদযাপন করে। আমি চেষ্টা করি, সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ; রিকশা চালক, দিনমজুর ও দায়িত্বে আপসহীন ট্রাফিক পু’লিশদের মাঝে ফুল বিতরণ করার। সুবিধাবঞ্চিত, রিকশা চালক ও দিনমজুর শ্রেণির মানুষ শীতে অনেক ক’ষ্ট পায়, তাদের ত্বক ফেটে যায়। অথচ তারা একটি ভ্যাসলিন কিনতে পারে না। আম’রা চেষ্টা করেছি, সে শ্রেণির মানুষদের হাতে একটি করে ভেসলিন তুলে দিতে।’এহসান অ্যান্ড ফ্রেন্ডস সংগঠনের সদস্য মোহাম্ম’দ আরেফিন, মোহাম্ম’দ আশরাফ হোসেন, হাসিবুল হাসান শান্তসহ বেশ কয়েকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status