ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
অশালীন টেক্সট ম্যাসেজ, পর্নো ভিডিও, বিচারকের পদত্যাগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 3:38 PM

অশালীন টেক্সট ম্যাসেজ, পর্নো ভিডিও, বিচারকের পদত্যাগ

অশালীন টেক্সট ম্যাসেজ, পর্নো ভিডিও, বিচারকের পদত্যাগ

ব্রাডফোর্ড ক্রাউন কোর্টের ৬৭ বছর বয়সী বিচারক জোনাথন ডারহাম হল কিউসি। দু’বার বিয়ে করেছেন। দু’সন্তানের জনক। কিন্তু তিনি তার আদালতে দায়িত্ব পালনকারী এক নারী সহকর্মীকে অশালীন টেক্সট ম্যাসেজ ও পর্নো ভিডিও পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত করছে জুডিশিয়াল কনডাক্ট ইনভেস্টিগেশনস অফিস (জেসিআইও)। এর প্রেক্ষিতে তিনি পদত্যাগে সম্মত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়, ব্রাডফোর্ড ক্রাউন কোর্টে সাক্ষাতের পর ওই নারী সহকর্মীকে এক্স-রেটেড বা অশালীন বার্তা পাঠাতে থাকেন বিচারক ডারহাম-হল।
এমন ডজন ডজন ম্যাসেজ পাঠিয়েছেন তিনি। বছরে ১৫১৪৯৭ পাউন্ড বেতন ভাতা পাওয়া এই বিচারক এখানেই থেমে থাকেন নি। তিনি ওই নারী সহকর্মীকে পাঠিয়েছেন পর্নো ভিডিও। অনলাইন দ্য সানকে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, এসব তথ্য সামনে আসার পর তিনি পদত্যাগে রাজি হয়েছেন। এখন তদন্ত করে দেখা হচ্ছে তিনি অশালীন এসব টেক্সট ম্যাসেজ এবং ছবি পাঠিয়ে মানদ- লঙ্ঘন করেছেন কিনা। অভিযোগে বলা হয়েছে, সম্পর্ক যখন ঘনিষ্ঠতার দিকে যায় তখন বিচারক ডারহাম-হলের ওয়েস্ট ইয়র্কশায়ারের কিগলিতে অবস্থিত তার বাড়িতে যাওয়া আসা করতে থাকেন ওই নারী সহকর্মী। ২০১৭ সালের এপ্রিলে অসদাচরণের অভিযোগে ওই বিচারকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status