ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ভয়ানক তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 3:30 PM

ভয়ানক তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

ভয়ানক তথ্য দিল আবহাওয়া অধিদপ্তর

দেশের বিভিন্ন অঞ্চলে এখনও শৈত্যপ্রবাহ শেষ হয়নি, তার উপর মার্চ মাসের জন্য ভয়ংকর বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, এ মাসের শেষদিকে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। মার্চে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। অন্যদিকে মার্চ মাসে তীব্র কালবৈশাখী ও বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে। জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ- এ তিন মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

ফেব্রুয়ারি মাসের শেষার্ধের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। এছাড়া দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্রঝড় হতে পারে। মার্চ মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন মাঝারি, তীব্র কালবৈশাখী বা বজ্রঝড় এবং দেশের অন্যত্র ২ থেকে ৩ দিন হালকা, মাঝারি কালবৈশাখী বা বজ্রঝড় হতে পারে। এছাড়া মার্চ মাসের দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে প্রায় ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিক) হতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এ দিকে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status