ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কালোবাজারে টিসিবির পেঁয়াজ: তিন প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 1:59 PM

কালোবাজারে টিসিবির পেঁয়াজ: তিন প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল

কালোবাজারে টিসিবির পেঁয়াজ: তিন প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল

পেঁয়াজের দাম আকাশচুম্বি হওয়ায় মূল্য নিয়ন্ত্রণে নিজস্ব ডিলারদের মাধ্যমে কম দামে ট্রাকে করে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে টিসিবি থেকে পেঁয়াজ নিয়ে তা কালোবাজারে বেশি দামে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি। একই সঙ্গে জামানত বাবদ টিসিবিতে জমা দেয়া ৪৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের বাসিলা রোডের মেসার্স মেরিন জেনারেল স্টোর এবং আগারগাঁও তালতলার পুরোনো জান্নাত মসজিদ সংলগ্ন মেসার্স পেয়ার এন্টারপ্রাইজ টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রি করে। কালোবাজারে বিক্রির সময় র‌্যাবের ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাও পায়। এ দুটি প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করেছে টিসিবি কর্তৃপক্ষ।

একই সঙ্গে ডিলারশিপ চুক্তিপত্রের শর্ত অনুযায়ী জামানত বাবদ টিসিবিতে জমা দেয়া প্রতিষ্ঠান দুটির ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

এছাড়া ঢাকার ডেমরার সারুলিয়ার পাড়াডগার নতুন পাড়ার মেসার্স খন্দকার স্টোর টিসিবির বিক্রয় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানটির ডিলারশিপ বাতিল করা হয়েছে। একই সঙ্গে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী জামানত বাবদ টিসিবিতে দেয়া ১৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status