ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে বাসচাপায় যুবক নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 15 February, 2020, 11:02 AM

গাজীপুরে বাসচাপায় যুবক নিহত

গাজীপুরে বাসচাপায় যুবক নিহত

গাজীপুরে শ্রীপুর উপজেলায় বাসচাপায় অজ্ঞাত পরিচয়ে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গিলাবেড়াইদ (হাজী মফিজ উদ্দিন সিএনজির পাম্পের) সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাওনা হাইওয়ে থানার এসআই আইয়ুব জানান, অজ্ঞাত ওই যুবক মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়।

এসময় ওই যুবক মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানোর প্রক্রিয়া চলছে। যুবকটি পরিচয় জানতে বিভিন্ন স্থান খোঁজ নেয় হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status