জিনিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দুজনেই কর্মব্যস্ত। অফিসে কাজের প্রচুর চাপ। তাই ছুটি নেয়া মুশকিল। এমতাবস্থায় ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসকেই বিয়ের জন্য বেছে নেন ওই যুগল।
বিহারের পাটনার এএসপি নভজ্যোৎ সানার সঙ্গে পরিচয় হয় আইএএস অফিসার তুষার সিংলার। পরিচয় থেকে ধীরে ধীরে প্রেম। শেষে চার হাত এক হল ভালোবাসা দিবসে।