ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ত্রী-দুই সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 February, 2020, 11:08 AM

ত্রী-দুই সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা

ত্রী-দুই সন্তানকে হত্যা করে যুবকের আত্মহত্যা

অভাবে কারণে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন এক যুবক।

শুক্রবার ভোরে পশ্চিমবঙ্গের বারাণসীর নাচনি কুয়ানের আদমপুর অঞ্চলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম এই সময় এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সপরিবার আত্মহত্যার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। ঘরের দরজা ভেঙে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

গলায় ফাঁস লাগানো অবস্থায় সিলিং থেকে ঝুলে পড়েন ওই ব্যক্তি। একই ঘরের মেঝে থেকে তার স্ত্রীর (৪৫) লাশ উদ্ধার হয়েছে।

পাশের ঘরের বিছানা থেকে উদ্ধার হয় ওই দম্পতির দুই সন্তানের লাশ। ছেলের বয়স ১৭, মেয়ের ১৫।

ঘর থেকে একটি সুইসাইড নোটও পুলিশ পেয়েছে। সেখানে পরিবারের আর্থিক দুর্দশার উল্লেখ রয়েছে।

তবে প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হলেও, তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে নারাজ পুলিশ।

অন্যান্য সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ কর্মকর্তা প্রভাকর জানান, ওই ব্যক্তি আত্মহত্যা করার আগে ১১২ ডায়াল করে পুলিশে ফোন করেন।

ফোনে তিনি জানান, স্ত্রী ও দুই সন্তানকে নিজে হাতে খুন করেছেন। এ বার নিজেও আত্মহত্যা করতে চলেছেন।

পুলিশের ধারণা, শ্বাসরোধ করে ছেলেমেয়েকে হত্যার আগে ঘুমের ওষুধ খাইয়েছিলেন ওই ব্যক্তি।

তদন্তে পুলিশ জানতে পেরেছে, ব্যবসায় লোকসান হয়ে ওই ব্যক্তি ভেঙে পড়েন। এরপর ঘুরে দাঁড়াতে পারেননি। তাই সপরিবার আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status