ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিশুর মৃত্যু: বাবার মামলায় মা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 10:37 PM

শিশুর মৃত্যু: বাবার মামলায় মা গ্রেপ্তার

শিশুর মৃত্যু: বাবার মামলায় মা গ্রেপ্তার

রংপুরের মিঠাপুকুরে ৫২ দিন বয়সী কন্যা শিশু সিনথিয়াকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবার দায়ের মামলায় মা খালদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে গোপালপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিশুটির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

গোপালপুর ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, সকালে ঘুম থেকে উঠে ঘটনাটি শুনেছি। কি কারণে শিশুটির লাশ পুকুরে গেল এটা রহস্যজনক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে হঠাৎ করে খালেদা কান্নাকাটি শুরু করেন। খালেদা বাড়ির লোকজনকে বলেন, তার ছোট সন্তানকে পাওয়া যাচ্ছেনা। কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা বাড়ির আশপাশে খুঁজতে শুরু করে। পরে পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমে পাঠানো হয়েছে। শিশুটির মা খালেদাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশুকে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status