ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৭ জুন ২০২৬ ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
র‍্যাগিং করায় শাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 10:44 PM

র‍্যাগিং করায় শাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

র‍্যাগিং করায় শাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

র‍্যাগিংয়ের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, প্রথম বর্ষের নবীন এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে আমরা প্রাথমিক তদন্তে র‌্যাগিংয়ের প্রমাণ পেয়েছি। পরে তদন্ত কমিটির সুপারিশে তাদেরকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরপর আমরা বিস্তর তদন্ত করে আরও সিদ্ধান্ত নেব।

জানা গেছে, বৃহস্পতিবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির কাছে ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী সোহেল রানা ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফি আনোয়ার সাদি ও নূর-ই-আলম সিদ্দিকির বিরুদ্ধে র‍্যাগিং ও মানসিক নির্যাতনের অভিযোগ দেয়।

লিখিত অভিযোগে ওই শিক্ষার্থী জানান, তার বিভাগের তিন শিক্ষার্থী সিলেট শহরের পাঠানটুলা এলাকার একটি মেসে নিয়ে গিয়ে তাকে র‌্যাগিং করেন।

অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম, সহকারী প্রক্টর মো. শাহাদাত হোসেন ও মো. আহসানুল ইসলাম বিষয়টি তদন্ত করেন।

মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তদন্ত করে ঘটনার সত্যতা পায়। পরে এ তদন্ত রিপোর্ট কর্তৃপক্ষের কাছে জমা দেই। তদন্তের প্রেক্ষিতে তাদেরকে বৃহস্পতিবার সাময়িক বহিষ্কার করে প্রশাসন। রোববার তাদের বহিষ্কারের নথি বিভাগে দেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status