|
গার্ডিয়ান ও স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স'র উদ্যোগে স্কুল ব্যাগ পেলেন শিক্ষার্থীরা
নতুন সময় ডেস্ক
|
![]() গার্ডিয়ান ও স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স'র উদ্যোগে স্কুল ব্যাগ পেলেন শিক্ষার্থীরা আনন্দঘন এ আয়োজনের পেছনে ছিল বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগ। ‘স্মার্ট স্টুডেন্টস’ ফাইন্যান্স প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য সুবিধাবঞ্চিত মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। পড়াশোনার প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি তাদের মধ্যে আর্থিক সচেতনতা গড়ে তুলতেও কাজ করছে এ প্রোগ্রামটি। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। উপস্থিত ছিলেন শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সদস্যরা। শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি আয়োজন। ছিল প্রাণবন্ত এক আলোচনা পর্বও। সেখানে উঠে আসে মেয়েদের শিক্ষার গুরুত্ব এবং সফল ভবিষ্যৎ গড়ে তুলতে নানা সুযোগ ও সম্ভাবনার কথা। আলোচনা পর্বে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত কমিউনিকেটিভ ইংলিশ কোর্সের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। সভায় অনলাইনভিত্তিক শিক্ষার গুরুত্ব নিয়েও কথা হয়। একই সঙ্গে ভবিষ্যতের কথা ভেবে শিক্ষা সঞ্চয় ও শিক্ষা বীমার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
এখন ঘুমাতে পারিনা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে: শাহাদাত হোসেন সেলিম
রামিসা হত্যা ও ধর্ষক সোহেল রানার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়া সাংবাদিক ফোরামের প্রতিবাদ সভা
অন্তত কবরটা দেখে মরতে চাই ,সাতক্ষীরায় গুম সপ্তাহে জনির পিতার হৃদয়বিদারক আহাজারি
ফেসবুকে ৫ দিনের প্রেম, প্রবাসীর স্ত্রী’র ঘরে যুবক আটক
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়- এদেশে বিচার নেই: শাকিব খান
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
