|
ডেঙ্গু রুখতে ফগিং একযোগে মাঠে দোহার উপজেলা ও পৌর প্রশাসন
শহীদুল ইসলাম শরীফ
|
![]() ডেঙ্গু রুখতে ফগিং একযোগে মাঠে দোহার উপজেলা ও পৌর প্রশাসন কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম, পৌরসভা প্রকৌশলী এম এম মামুনুর রশিদ এবং দোহার পৌরসভা বিএনপির সভাপতি এস এম আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা অধিক কার্যকর। মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। তাছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। মশার উৎসস্থল ধ্বংস করতে পারলে রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে এই সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশকনিধন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে
কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে কবরস্থানের ওপর বিএনপির কার্যালয় নির্মাণের অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে
বাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেল
কুড়িগ্রামের দুধকুমার নদের ভাঙ্গন প্রতিরোধের দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী
