ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ধর্ষণ করার ভিডিও ম্যাসেঞ্জারে ছড়ালো ধর্ষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 6:00 PM

ধর্ষণ করার ভিডিও ম্যাসেঞ্জারে ছড়ালো ধর্ষক

ধর্ষণ করার ভিডিও ম্যাসেঞ্জারে ছড়ালো ধর্ষক

বিয়ের প্রলোভন দেখিয়ে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রীকে ধর্ষণের পর সেই ঘটনা ফেসবুক ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত রিয়াজ বৈদ্য (৩০) পলাতক। এলাকায় জানাজানি হওয়ার পর আত্মগোপনে চলে গেছে নির্যাতনের শিকার মেয়েটি (১৫)। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার চালিতাবুনিয়া গ্রামে।

স্থানীয়রা জানান, চালিতাবুনিয়া গ্রামের কাঠমিস্ত্রী হানিফ বৈদ্যর ছেলে রিয়াজ বৈদ্য ওই দাখিল পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করে। এ সময় শারীরিক সম্পর্ক স্থাপনের ভিডিও মোবাইলে ধারণ করে সে। পরে ওই ছাত্রীকে ব্লাকমেইল করার জন্য অশ্লীল ভিডিওটি বিভিন্ন মোবাইলের ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেয় রিয়াজ। বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার পর ওই পরীক্ষার্থী আত্মগোপন করে।

স্থানীয় একটি মহল ওই বখাটের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলে অভিযোগ। অশ্লীল ভিডিও ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার পর থেকে পলাতক রিয়াজ।

স্থানীয় চৌকিদার নিজাম জানান, রিয়াজ লম্পট প্রকৃতির। তার বিরুদ্ধে একাধিক নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।

ইউনিয়ন পরিষদের সদস্য কবির হোসেন জানান, বখাটে রিয়াজ দুটি বিয়ে করে তালাক দিয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ধর্ষণের শিকার ওই মেয়েটি ও তার পরিবারের কাউকেই না পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অভিযুক্ত ওই বখাটে পলাতক রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status