ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 14 February, 2020, 5:42 PM

ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (৩০) নামে একজন মাদ্রাসা শিক্ষক মারা গেছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ ট্রেন দুর্ঘটনা ঘটে। বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেহেদী টাঙ্গাইলের মধুপুর উপজেলার মো. শাহ নেওয়াজের ছেলে। তিনি ভাটারা থানাধীন কুড়িল ইসলামী ফিকাহ একাডেমির শিক্ষক ছিলেন।

একজন পথচারী জানান, সকালে কুড়িল বিশ্বরোড এলাকার রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই শিক্ষক। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মেহেদীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status