ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালীতে ধর্ষিত কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিনিবধি
প্রকাশ: Friday, 14 February, 2020, 6:35 PM

নোয়াখালীতে ধর্ষিত কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার

নোয়াখালীতে ধর্ষিত কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে স্থানীয় সমিতি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বিকেলে চরজব্বর ইউপির উত্তর বাগ্গা গ্রামের ওই ভিকটিম কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করে। ইব্রাহীম একই ইউপির ৮নং ওয়ার্ডের আবদুস সাত্তারের ছেলে।

ভিকটিম ওই কিশোরী জানায়, গত এক বছর ধরে ইব্রাহীম বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার বাড়িতে ও দোকোনে ধর্ষণ করেছে। বর্তমানে ওই কিশোরী আট মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃস্বত্তা হওয়ার পর থেকে ভিকটিম বিয়ের কথা বললে আশ্বাস দিয়ে কালক্ষেপণ করছে ইব্রাহীম। এক পর্যায়ে বিয়ের প্রস্তাব এড়িয়ে যান।

চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহীম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরীর সঙ্গে যুবক ইব্রাহীমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরী মামলা দায়ের করলে রাতেই ইব্রাহীমকে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status