ভালবাসার সম্পর্কগুলো একটু অন্য রকম। ভালবাসা শুধু প্রিয় মানুষকে সব সময় পাশে রাখা নয়, কখনও কখনও দু’জন মানুষের দুরত্বের মাঝেও ভালবাসা থাকে। গতানুগতিক গানের মাঝে এবার এ.আই. রাজু ভিন্ন আঙ্গিকে তুলে ধরেছেন সেই ভালবাসাকে।
এবার ভ্যালেন্টাইন ডে উপলক্ষে এসেছে বর্তমান সময়ের প্রতিভাবান সংগীত শিল্পী এ.আই. রাজুর নিজের লেখা ও সুর করা ”দুরত্ব”।
সাকের রেজা এর সংগীত আয়োজনায় এই গানে ফুটে উঠেছে বর্তমান সময়ের ভালবাসা ও তার পরিণতি। যদিও গানটির সুর ও লয়ে ভালবাসার মানুষের সাথে কাটানো সময়ের কথা বলে কিন্তু গানটির শেষে আছে সেই ভালবাসার মানুষকেই ভুলে যাওয়ার ইচ্ছা। গানটির ভিডিও ট্র্যাকটিও যেন অন্য গান থেকে ভিন্ন। ভিডিওটিতে ভালবাসার মানুষের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত যেমন ফুটে উঠেছে, তেমনি তুলে ধরা হয়েছে দূরে চলে যাওয়ার অদ্ভুত বাস্তবতা।