ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অক্ষয় কুমার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 7:16 PM

এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অক্ষয় কুমার

এবার বেয়ার গ্রিলসের সঙ্গে অক্ষয় কুমার

ডিসকভারি চ্যানেলের ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ শোতে বেয়ার গ্রিলসের সঙ্গে দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দক্ষিণের সুপারস্টার রজনীকান্তকে। এবার সেই নামের তালিকায় আরেক ভারতীয় হিসেবে যুক্ত হচ্ছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার।-খবর হিন্দুস্তান টাইমসের।

সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে জানানো হয়, জনপ্রিয় 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' শোতে অংশ নিয়েছেন বিভিন্ন পেশার সুনামধন্য ব্যক্তি ও তারকারা। মোদি, রজনীকান্ত ছাড়াও টেনিস তারকা রজার ফেডেরার, বাস্কেট বল তারকা মাইকেল বি জর্ডান, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা, হলিউড অভিনেত্রী কেট উইন্সলেট ও জুলিয়া রবার্টস ওই শোতে অংশ নেন।

সংবাদমাধ্যমটির সূত্র জানায়, কর্ণাটকের মহীসুরের বন্দিপুর টাইগার বিজার্ভে বেয়ার গ্রিলসের সঙ্গে শুটিং করবেন বলিউড 'খিলাড়ি' খ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

বলিউডে সাহস ও ফিটনেস সমৃদ্ধ তারকাদের মধ্যে অক্ষয় এগিয়ে রয়েছেন। আর তাকেই 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'র আদর্শ অতিথি হিসেবে বেছে নেয়া হয়েছে। এখন জীবনযাপনের প্রতিকূল পরিস্থিতি নিজের আয়ত্ত্বে নিয়ে আসবেন বলে আশা করছেন অক্ষয়ের ভক্তরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status