ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
‘সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 30 January, 2020, 7:15 PM

‘সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ’

‘সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বাংলাদেশ’

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে সরস্বতী পূজা উদযাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, আমাকে এ ধরনের সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকবার আইনজীবী সমিতির উদ্যোগে এমন সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সব বিচারপতিকে অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয় এবং তারা সবাই উপস্থিত হন। এতে প্রমাণ হয়, বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি রোল মডেল কান্ট্রি। সুতরাং, আমি বলবো, এ অনুষ্ঠান সামনের বছর আরো ভালোভাবে অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি আরো বলেন, বর্তমান আইনজীবী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন, তারা পূজা উদযাপন অনুষ্ঠানে পরিপূর্ণ সহযোগিতা দিয়ে থাকেন এবং আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবেন- এই প্রত্যাশা ব্যক্ত করছি। প্রতিবছর এ অনুষ্ঠানে আমি দীর্ঘ সময় বসে থেকে উপভোগ করি।

অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরাও উপস্থিত ছিলেন। এছাড়া অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ আইনজীবী অনুষ্ঠানে অংশ নেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status