ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
প্রবাসীকে হত্যা, স্ত্রী-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 January, 2020, 7:17 PM

প্রবাসীকে হত্যা, স্ত্রী-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রবাসীকে হত্যা, স্ত্রী-ছেলেসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে ২০১৬ সালে প্রবাসী স্বামীকে হত্যা করে মরদেহ গুম করার অপরাধে স্ত্রী রেহানা আক্তার, ছেলে মো. হান্নান ও স্ত্রীর প্রেমিক নিহতের চাচাতো ভাই মো. মোহনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার করে টাকা করে জরিমানার আদেশও দেয়া হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার তালুয়া চাঁদপুর গ্রামের আব্দুল জাহের একজন প্রবাসী ছিলেন। বিদেশে থাকার সুবাধে স্ত্রী রেহানা আক্তার প্রবাসীর চাচাতো ভাই মো. মোহনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এবং বিদেশ থেকে পাঠানো অর্থ আত্মসাৎ করেন। জাহের বাড়ি আসার পর ঘটনাটি জানতে পারলে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্ত্রীর নির্দেশে ছেলে হান্নান ও স্ত্রীর প্রেমিক মোহন প্রবাসী আব্দুল জাহেরকে হত্যা করে বাড়ির পাশের একটি খালে ফেলে দেয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে স্ত্রী, ছেলে ও স্ত্রীর প্রেমিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়। পরবর্তীতে ২৪ জন সাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশের কথা নিশ্চিত করেন। তিনি বলেন, রায়ের সময় প্রত্যেক আসামি আদালতে উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status