ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মুরাদপুর ইউনিয়নে সভাপতি খোরশেদ, সম্পাদক সাহাবুদ্দীন
মুহাম্মদ ইউসুফ খাঁন, সীতাকুন্ড
প্রকাশ: Sunday, 17 November, 2019, 12:46 AM
সর্বশেষ আপডেট: Sunday, 17 November, 2019, 12:48 AM

মুরাদপুর ইউনিয়নে সভাপতি খোরশেদ, সম্পাদক সাহাবুদ্দীন

মুরাদপুর ইউনিয়নে সভাপতি খোরশেদ, সম্পাদক সাহাবুদ্দীন

সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নিজ ইউনিয়ন ৪ নং মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ১৪ নভেম্বর বৃহঃবার বিকাল ৪ ঘটিকায়। সংগঠনটির সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নিজামী বাবুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৪ সীতাকুন্ড (পাহাড়তলী আকবরশাহ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম এমপি।


প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননন্দিত জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেনঃচঃ উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ফখরুদ্দীন, সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম  আল মামুন, চঃ উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহিউদ্দীন বাবলু, সহ- দপ্তর সম্পাদক আলাউদ্দীন সাবেরী, আইণ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ভবতোষ নাথসহ উপজেলা আওয়ামীলীগের বহু সংখ্যক নেতৃবৃন্দগণ। সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে উক্ত ইউনিয়নের ৯ টি ওয়ার্ড ও সভাপতি/ সম্পাদক প্রার্থীদের স্ব স্ব ব্যানারে উৎসাহ উদ্দীপনায় হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করে ক্যাপ্টেন শামসুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে। প্রথম অধিবেশনে মুর্হুমুর্হু শ্লোগানে মুখরিত ছিল সম্মেলনস্হল। প্রথম অধিবেশন শেষ হলে নেতৃবৃন্দগণ মাগরিবের নামাজের বিরতীতে গেলে সাধারণ সম্পাদক প্রার্থী জাহেদ হোসেন নিজামী বাবু সমর্থক ও সাহাবুদ্দীন সমর্থিক সমর্থকদের মধ্যে হাতাহাতি ও বাকবিতন্ডার ঘটনা ঘটে। এ,সময় পুলিশ ও নেতৃবৃন্দ পরিস্হিতি নিয়ন্ত্রনে আনে। সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাকের ভূঁইয়ার স্বাগতিক এলাকা বলে ঐ অঞ্চলের আপামর জনসাধারণ শুরু থেকেই 'বাকের ভূঁইয়ার স্বিদ্ধান্ত- চূড়ান্ত চূড়ান্ত' বলে পুরো এলাকায় আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নিয়ন্ত্রনে চলে আসে। প্রতিটি ওয়ার্ডের ১৯ জন কাউন্সিলরের তালিকা সাধারণ সম্পাদক জাহেদ হোসেন নিজামী বাবুর হাতে পৌঁছালেও তা প্রার্থীদের হাতে দেয়ার প্রতিশ্রুতি থাকলেও না দেয়ায় সকল প্রার্থী বাবুর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে। এক পর্যায়ে দ্বিতীয় অধিবেশন সিনিয়র জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও মুরাদপুর ইউনিয়নের উপজেলা সিনিয়র নেতৃবৃন্দ জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়াকে সভাপতি সাধারণ সম্পাদক ঘোষনা করবার জন্য অনুরোধ জানায়। জননেতা আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া মুরাদপুর ইউনিয়নস্হ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও উক্ত এলাকার ওয়ার্ড থেকে সভাপতি/ সম্পাদকদের নিয়ে রূদ্ধধার আলোচনা শেষে মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসেবে খোরশেদ আলম মেম্বর ও সাধারণ সম্পাদক হিসেবে সাহাবুদ্দীনকে আগামী তিন বছরের জন্য নেতৃত্বভার অর্পন করে। এখানে যে বিষয়টি লক্ষনীয় ছিল যে, চঃউত্তর জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দগণ/সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দগণ/ মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দগণ সীতাকুন্ড উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননন্দিত জননেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়ার নেতৃত্বের প্রতি বিশ্বাস আস্হা ও সম্মান রেখে তাঁর উপর গুরুদায়িত্ব অর্পন করলে জননেতা বাকের ভূঁইয়া মুরাদপুরের সিনিয়র সীতাকুন্ড উপজেলা নেতাদের সহিত আলোচনা সাপেক্ষে খোরশেদকে সভাপতি ও সাহাবুদ্দীনকে সাধারণ সম্পাদক ঘোষনা করে।।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status