ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
সাংবাদিক মনসুর আলীর মরদেহ উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 17 November, 2019, 12:40 AM

সাংবাদিক মনসুর আলীর মরদেহ উদ্ধার

সাংবাদিক মনসুর আলীর মরদেহ উদ্ধার

মনসুর আলীবাংলা ট্রিবিউনের সাব এডিটর মনসুর আলীর (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বনশ্রীর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা পুলিশ।

খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার জুলফিকার আলী গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় সাড়া না পেয়ে বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। ইতোমধ্যে আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মনসুরের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।


মনসুর আলী ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। মনসুর আলীর আকস্মিক মৃত্যুতে বাংলা ট্রিবিউন পরিবার শোকাহত। বাংলা ট্রিবিউনের প্রকাশক কাজী আনিস আহমেদ ও সম্পাদক জুলফিকার রাসেল গভীর শোক প্রকাশ করেছেন। সুত্র: বাংলা ট্রিবিউন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status