ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানবে কাল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 7:56 PM

প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানবে কাল!

প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানবে কাল!

আজ অথবা আগামীকালের মধ্যে প্রলয়ঙ্করী ভূমিকম্প আঘাত হানতে পারে। এতে পৃথিবীব্যাপী আট মাত্রার ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প গবেষক ফ্র্যাঙ্ক হুগেরবিটস এমনটাই জানিয়েছেন।

ফ্র্যাঙ্ক হুগেরবিটস তার ব্যক্তিগত ওয়েবসাইটে জানান, সাম্প্রতিক সময়ে গ্রহগুলোর অবস্থান টেকটোনিক প্লেটগুলোকে অস্থিতিশীল করে তুলেছে। এই কারণে একটি অথবা দু’টি রিখটার স্কেলে সাত মাত্রার বা আট মাত্রার ভূমিকম্প হতে পারে। এই মহা-ভূমিকম্পের ঘটনা ঘটতে পারে ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে।

হুগেরবিটস জানিয়েছেন, সম্ভাব্য ভূমিকম্পের পূর্বাভাস পেতে তিনি সোলার সিস্টেম জিওমেট্রি ইনডেক্স নামে একটি উন্নত সিস্টেম ব্যবহার করছেন। ডাচ এই গবেষকের মতে, লুনার জিওমেট্রি ও গ্রহগুলোর বিপজ্জনক অবস্থান সৌরজগৎ জুড়ে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ উৎপন্ন করবে। আর এই তরঙ্গগুলো টেকটোনিক প্লেটগুলো অস্থিতিশীল করতে যথেষ্ট শক্তিশালী। এর ফলে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানবে।

তবে ভূমিকম্প বিশেষজ্ঞদের দাবি, হুগেরবিটসের করা ভবিষ্যদ্বাণীগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোনো প্রযুক্তিই নির্ভুলভাবে ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারে না। তবে মজার ব্যাপার হচ্ছে, হুগেরবিটসের ভবিষ্যদ্বাণীর কয়েক ঘণ্টা পরই ইন্দোনেশিয়ার উত্তর সুলাওসি এবং উত্তর মালুকু অঞ্চলে সাত দশমিক এক মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এ ছাড়াও রিখটার স্কেলে ৭০টিরও বেশি ছোট ছোট কম্পনের আবাস পাওয়া যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status