ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মুহূর্তেই ডুবে গেলো সংসদ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 16 November, 2019, 7:54 PM

মুহূর্তেই ডুবে গেলো সংসদ

মুহূর্তেই ডুবে গেলো সংসদ

জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রস্তাব প্রত্যাখ্যানের কিছুক্ষণ পরই ইতালির ভেনিসের স্থানীয় প্রতিনিধি পার্লামেন্টে পানি ঢুকে পড়ে। মঙ্গলবার ভেনিসের গ্র্যান্ড ক্যানালে এই ঘটনা ঘটে যা বিগত ৫০ বছরে প্রথম।

সাগরের পানির ওপর গড়ে ওঠা পৃথিবীর একমাত্র ভাসমান শহর ভেনিস। ভাসমান এ শহরটি দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক আসে। ফলে ইতালি সরকারের অন্যতম আরেকটি আয়ের উৎস ভেনিস। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা কম হওয়ায় সামান্য জোয়ারেই ডুবে যায় ভেনিসের নিচু অঞ্চলগুলো। প্রতিবছর অক্টোবর থেকে ফেব্রুয়ারিতে এ জোয়ারের পানি আসে।

ভেনেতো রিজিওনাল কাউন্সিল নামে ওই স্থানীয় পার্লামেন্টে রাত ১০ টা থেকে পানি ঢোকা শুরু হয়। সেখানে ২০২০ সালের বাজেট নিয়ে কথা হচ্ছিলো। ডেমোক্রেটিক পার্টি কাউন্সিলর অ্যান্দ্রে জানোনি তার ফেসবুক পোস্টে বলেন, দুর্ভাগ্যবশত, জলবায়ু পরিবর্তন নিয়ে আমাদের প্রস্তাব প্রত্যাখ্যানের দুই মিনিটের মধ্যে সেখানে পানি ঢুকে যায়। ফেসবুকে সেখানকার একটি ছবিও দেন পরিবেশ কমিটির এই উপপ্রধান।

স্থানীয় পরিষদের মুখপাত্র অ্যালেসেন্দ্রো অভিযাচও পার্লামেন্টে পানি ঢুকে পড়ার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যাখ্যান হওয়া প্রস্তাবের মধ্যে ছিলো তহবিল সংগ্রহ, ডিজেলের পরিবর্তে পরিবেশবান্ধব কোনো জ্বালানি ব্যবহার, প্লাস্টিকের ব্যবহার কমানো, দূষণকারী স্টোভ ব্যবহার বন্ধ করা।

কিন্তু বাজেটে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কোনো বরাদ্দ রাখা হয়নি বলে ভেনেতোর স্থানীয় প্রেসিডেন্টকে দোষারোপ করেন জানোনি। তবে পরিষদের প্রেসিডেন্ট রবার্টো কিয়ামবেতি জানোনির এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমাদের বাজেটে বিগত তিন বছরে বায়ু দূষণ মোকাবিলায় ৯৬৫ মিলিয়ন ইউরো ব্যয় করা হয়েছে।

এ বছর মারাত্মক বন্যার কবলে পড়েছে শহরটি। বন্যার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন শহরটির মেয়র লুইগি ব্রুগনারো।

তিনি বলেন, এই সপ্তাহে পানির উচ্চতা গত ৫০ বছরের রেকর্ড ভেঙেছে। বন্যায় বিপুল ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, এটি স্থায়ী চিহ্ন রেখে যাবে। বন্যা মোকাবিলায় সব ধরণের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। কয়েকটি এলাকা থেকে বন্যার পানি সরাতে বুধবার পাম্প বসানো হয়েছে। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status