ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
লিলি ইসলামের পরিচালনায় ‘ইউরোপে রবীন্দ্রনাথ’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 28 October, 2019, 4:51 PM

লিলি ইসলামের পরিচালনায় ‘ইউরোপে রবীন্দ্রনাথ’

লিলি ইসলামের পরিচালনায় ‘ইউরোপে রবীন্দ্রনাথ’

বাঙালিদের বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন রবীন্দ্রনাথ। কবিগুরুর অমিয় বাণী আর সুরে বাঙালি উদ্দীপনা খুঁজে পায়। প্রতিবাদের হাতিয়ার করে সেই বাণী আর সুরকে, কবিগুরু রবীন্দ্রনাথের শিল্পানুরাগীদের সামনে গত নয় বছর ধরে শৈল্পিকভাবে তুলে ধরার চেষ্টা করে চলেছে সঙ্গীত সংগঠন ‘উত্তরায়ণ’।

রবীন্দ্রসংগীত চর্চা ও বিকাশের এই সংগঠনটির প্রতিষ্ঠার নবম বার্ষিকী উদযাপন হচ্ছে ২ নভেম্বর, শনিবার। এদিন শাহবাগের জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হবে ‘ইউরোপে রবীন্দ্রনাথ’ শীর্ষক বিশেষ গীতি আলেখ্য।

এদিন সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিতব্য ভিন্ন ধারার এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালসহ সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেকেই। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরায়ণের পরিচালক ও রবীন্দ্রসংগীতশিল্পী লিলি ইসলাম।

এই আয়োজন প্রসঙ্গে লিলি ইসলাম বলেন, ‘প্রতি বছরই রবীন্দ্রনাথ ও তার গানকে আমরা নানাভাবে দর্শক-শ্রোতাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এবারের আয়োজন সাজিয়েছি তার ইউরোপ ভ্রমণের সময় রচিত গানগুলি দিয়ে।

কবিগুরু অসম্ভব ভ্রমণপিপাসু মানুষ ছিলেন। শুধুই ভ্রমণ ই করতেন তা নয়, যখন যে দেশে গেছেন সে দেশ সম্পর্কে যথেষ্ট অবহিত হয়েছেন। তাঁর লেখণীতে বারবার সে দেশের সমাজ, রাজনীতি, প্রকৃতি ও মানুষের সঙ্গে তার সম্পর্ক নানাভাবে উঠে এসেছে। আমরা এবার চেষ্টা করেছি তার ইউরোপ ভ্রমণকালে রচিত ২০টি গান ও গল্প সবার সামনে তুলে ধরার। আশা করছি সবার ভালো লাগবে।’

‘ইউরোপে রবীন্দ্রনাথ’ পরিকল্পনা ও পরিচালনা করেছেন লিলি ইসলাম। সংগীত পরিচালনা করেছেন হিমাদ্রী শেখর। পাঠ ও আবৃত্তিতে থাকছেন ভাস্বর বন্দোপাধ্যায় ও ডালিয়া আহমেদ। সংগীত পরিবেশন করবেন উত্তরায়ণের সদস্যবৃন্দ। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status