ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬ ● ৭ কার্তিক ১৪৩৩
বুমারস ক্যাফে ভেজাল মসলায় রকমারি খাবার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 28 October, 2019, 5:01 PM

বুমারস ক্যাফে ভেজাল মসলায় রকমারি খাবার

বুমারস ক্যাফে ভেজাল মসলায় রকমারি খাবার

রাজধানী ধানমন্ডির ‘বুমারস ক্যাফে’ একটি নামি দামি আধুনিক মানের রেস্টুরেন্ট। অথচ প্রতিষ্ঠানটির রান্নাঘর নোংরা ও অস্বাস্থ্যকর। ভেজাল মসলায় তৈরি হচ্ছে রকমারি সব খাবার। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখা রান্না করা মাংস।

সোমবার ধানমন্ডি সাতমসজিদ রোডে অবস্থিত ওই রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় রেস্টুরেন্টটিতে এমন দৃশ্য স্বচোখে দেখেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তুনু চৌধুরী। এসব অপরাধে বুমারস ক্যাফেকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তুনু জানান, ধানমন্ডির বুমারস ক্যাফে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাদের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া যায়। রান্না করা খাবারের সঙ্গেই কাঁচা মাংস রেফ্রিজারেটরে রাখা হয়, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া লেবেলবিহীন মসলার প্যাকেট পাওয়া যায়, যা দিয়ে রান্না করা হচ্ছে। এ সব অপরাধে বুমারস ক্যাফেকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

একই সঙ্গে প্রতিষ্ঠানকে ভবিষ্যতে নিরাপদ খাদ্যবিরোধী কার্য থেকে বিরত থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status