ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘১৯ সাল সরকারের ব্যাড লাক’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 25 October, 2019, 4:43 PM

‘১৯ সাল সরকারের ব্যাড লাক’

‘১৯ সাল সরকারের ব্যাড লাক’

২০১৯ সাল বর্তমান সরকারের জন্য একটা ব্যাড লাক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে প্রধান স্মৃতি পরিষদ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন।

‘অধ্যাপিকা রেহানা প্রধানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে’ এ সভা অনুষ্ঠিত হয়।

মওদুদ আহম্মদ বলেন, ২০১৯ সাল এই সরকারের জন্য একটা ব্যাড লাক। কারণ হলো, এই সরকার সত্যিকার অর্থে সংবিধান সম্মত নির্বাচিত সরকার নয়। আর গত ২৯ ডিসেম্বর একটা সিভিলিয়ান ক্যু’র মাধ্যমে এই সরকার ক্ষমতায় এসেছে। তাই একটি ভোটবিহীন সরকার দেশ পরিচালনা করতে শুরু করেছে। সেজন্য ব্যাড লাক তো আসতে বাধ্য।

তিনি বলেন, গত ১০ বছরে যে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, দুর্নীতি, দুঃশাসন ও কুশাসন চলেছে তার বহিঃপ্রকাশ ঘটেছে ২০১৯ সালে। প্রথমে তারা (সরকার) শুরু করলেন, মাদক ও ইয়াবা ব্যবসা বন্ধ করতে অভিযান শুরু করলেন, অনেক অভিযান করেছেন। অনেক মানুষকে ক্রসফায়ারে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন। কিন্তু একজন গডফাদারকেও তারা ধরতে পারে নাই! কারণ এরা সবাই আওয়ামী লীগের লোক। আর এটা এখনো চলছে। চলছে, কিছুই তারা করতে পারে নাই। সুতরাং এগুলো হচ্ছে, আইওয়াশ।

মওদুদ বলেন, এরপর শোভন ও রাব্বানীর কাণ্ড কাহিনী শুরু হলো। গত ১০ বছর যুবলীগ ও ছাত্রলীগ দেশের মানুষকে অত্যাচার, চাঁদাবাজি ও টেন্ডারবাজী করেছে। কিন্তু সেই সময় সরকার কোন পদক্ষেপ নেয়নি। তারপরে আসলো, খালেদ, শামীম ও সম্রাটের কাহিনী। এটা তো কিছুই না। ধরা পড়েছে বলে আজকে তাদেরকে নিয়ে আলোচনা। কিন্তু ক্যাসিনো থেকে সরকারের মন্ত্রীরা এবং প্রশাসনের যারা শেয়ার পেতেন, তাদের এমন একটা ভাব যে, তারা কিছুই জানেন না।

দুর্নীতি দমন কমিশনকে উদ্দেশ্য করে তিনি বলেন, সরকার তো করবে না, আপনাদের একটু যদি সাহস থাকে তাহলে আপনারা সকল এমপি ও মন্ত্রীর সম্পদের হিসাব চান। আসল জিনিস তখন বের হয়ে আসবে যে, তারা এই শাসন আমলে কত অর্থ সঞ্চয় করেছেন।

আয়োজক সংগঠনের সভাপতি আবু মোজাফফর মো. আনাছ’র সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দা, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ বক্তব্যে রাখেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status