ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৮ জুন ২০২৬ ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্যাকেটজাত খাবার কেনার আগে সতর্ক হোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 September, 2019, 12:20 PM

প্যাকেটজাত খাবার কেনার আগে সতর্ক হোন

প্যাকেটজাত খাবার কেনার আগে সতর্ক হোন

বাড়িতে অতিথি এলে সুন্দর ছোট ছোট সমুচা প্যাকেট থেকে বের করেই ভেজে পরিবশেন করছেন। অতিথিও খুশি আর অল্প সময়ে মজার নাস্তা দিতে পেরে আপনিও খুশি। খুব ভালো, কিন্তু এই সমুচা তো বেশ কিছু দিন আগে কিনেছেন, তারিখটা দেখেছিলেন তো? প্যাকেটজাত খাবার আমাদের ব্যস্ত জীবনে বেশ সুবিধা করে দিয়েছে। কিন্তু এগুলো কেনার সময় মেয়াদ দেখে নিতে হবে। শুধু মেয়াদ নয়, দেখতে হবে আরও অনেক বিষয়, পরিবারের সুরক্ষার দায়িত্ব যে আপনার হাতে। এখানে কোনো ছাড় নয়।

প্যাকেটজাত খাবার কেনার আগে লেবেলে যা যা দেখবেন :
•কোন কোন উপাদানে তৈরি
•এই খাবার থেকে কতটা ক্যালোরি বা পুষ্টিগুণ পাচ্ছেন
•প্রিজ়ারভেটিভের মাত্রা
•এক্সপায়ারি ডেট
•খাবারের নেট ওজন
•দামটাও দেখে নিন।
প্যাকেটে অনেক সময় লো ফ্যাট লেখা থাকে। এর মানে হচ্ছে, প্রতিটি সার্ভিংয়ে তিন গ্রামের বেশি ফ্যাট নেই, মনে রাখবেন ফ্যাট কম মানেই কিন্তু খাবারটি কম ক্যালোরিযুক্ত নয়৷ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন, সুপারশপে অনেক সময়, বিভিন্ন খাবারে নানা অফার থাকে। অফার দেখেই অনেকগুলো খাবারের প্যাকেট কিনলে, পরে কিন্তু পস্তাতে হতে পারে। এজন্য অফার দেখলেই, প্রথমে সতর্ক হোন, ধৈর্য ধরে পুরো শর্তগুলো পড়ুন, প্যাকেটের লেবেল পড়ে, এবার সিদ্ধান্ত নিন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status