চারদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল করমবীর সিং। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদারে তার এ সফর।
শনিবার দুই সদস্যের প্রতিনিধি দলসহ তিনি ঢাকায় এসে পৌঁছান। ২১-২৪ সেপ্টেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়। সফরকালে নৌবাহিনী প্রধান বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
অ্যাডমিরাল বাংলাদেশ নৌবাহিনীর খুলনা ও চট্টগ্রামের আঞ্চলিক কমান্ডারদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বাংলাদেশ মেরিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে একটি সেমিনারে অংশ নেবেন।