ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিশু মোরশেদ বাঁচাতে চায়
নতুন সময প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 8:17 PM

শিশু মোরশেদ বাঁচাতে চায়

শিশু মোরশেদ বাঁচাতে চায়

শেরপুরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছোট্ট শিশু মোরশেদ বাঁচতে চায়। মাত্র ৯ বছর বয়সী শিশু মোরশেদের যখন মাঠে খেলাধূলায় ব্যস্ত থাকার কথা, তখন সে হাসপাতালের বেডে শুয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। মোরশেদ শ্রীবরদী উপজেলার খরিয়াকাজীরচর ইউনিয়নের মাদারপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর রফিকুল ইসলাম ও মুন্নী বেগমের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

হতদরিদ্র দিনমজুর রফিকুল ইসলামের দুই ছেলে-মেয়ের মধ্যে মোরশেদ বড় ও রুমি (৫) ছোট। গত কয়েকমাস আগে মোরশেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় চিকিৎসকদের পরামর্শে রাজধানী ঢাকায় নিয়ে যান বাবা রফিকুল। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর পর মোরশেদের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। আর ওই পর্যন্ত চিকিৎসা খরচ যোগান দিতেই সর্বস্বান্ত পিতা রফিকুল।

এখন অনেক কষ্টেও মোরশেদের চিকিৎসা ব্যয় বহন করা তাদের দুঃসাধ্য হয়ে পড়েছে। তার উপর গত কয়েকদিন যাবত মোরশেদের ফুসফুসেও সংক্রমণ ছড়িয়ে পড়ায় বেড়ে গেছে মোরশেদের পিতা-মাতার উৎকণ্ঠা। বর্তমানে সে বিএসএমএমইউ’র হিস্টোলজি ও অঙ্কুলজি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ আনোয়ার করিমের তত্ত্বাবধানে ক্যান্সার ভবনের তিনতলার ডি ব্লকের ২৬ নং বেডে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে প্রায় ৩ বছর মেয়াদী দীর্ঘ চিকিৎসা নিতে হবে। এর মধ্যে রয়েছে কেমোথেরাপি, হিমোগ্লোবিন ও দামি ইনজেকশন। এতে খরচ হবে প্রায় ১৩/১৪ লক্ষ টাকা, যা তার দরিদ্র পিতা-মাতার পক্ষে জোগাড় করা অসম্ভব।

এজন্য মোরশেদকে বাঁচাতে তিনি সমাজের বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status