ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অসংখ্যবার ‘শারীরিক সম্পর্ক’ করে লাপাত্তা প্রেমিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 7:53 PM

অসংখ্যবার ‘শারীরিক সম্পর্ক’ করে লাপাত্তা প্রেমিক

অসংখ্যবার ‘শারীরিক সম্পর্ক’ করে লাপাত্তা প্রেমিক

পিরোজপুরে যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে নিবির তালুকদার (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে বুধবার থানায় মামলা হয়েছে। অভিযুক্ত নিবির তালুকদার সদর উপজেলার পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের খামকাটার মৃত মানিক তালুকদারের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই যুবক একই এলাকার এক যুবতীকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করে। এর ধারাবাহিকতায় গত ২২ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে শহরের পৌর এলাকার নুরে মদিনা মাদরাসা সংলগ্ন কবি আহসান হাবিব সড়কে নিবিরের বন্ধু শফিকুল আলমের বাসায় নিয়ে ফের ধর্ষণ করে।

এর পর তাকে বিয়ের জন্য চাপ দিলে সে এড়িয়ে চলে। পরে এলাকা থেকে পলিয়ে যায়। ওই যুবতী বিয়ের দাবিতে নিবিরের বাড়িতে গেলেও প্রেমিক যুবকের মা তাকে তাড়িয়ে দেন।

সদর থানার ওসি এসএম জিয়াউল হক জানান, এ ব্যাপারে ওই যুবতি নিবির তালুকদারের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status