ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
উদ্বোধনের অপেক্ষায় ‘শ্রম ভবন’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2019, 7:52 PM

উদ্বোধনের অপেক্ষায় ‘শ্রম ভবন’

উদ্বোধনের অপেক্ষায় ‘শ্রম ভবন’

উদ্বোধনের জন্য প্রস্তুত নবনির্মিত শ্রম ভবন। রাজধানীর বিজয়নগরে প্রায় ৬৯ কোটি টাকা ব্যয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিজস্ব জমিতে ২৫ তলা শ্রম ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর এবং শ্রম অধিদফতরের সব সেবা পাওয়া যাবে এক ভবনে। দুটি অধিদফতরের প্রধান কার্যালয় ছাড়াও ভবনে থাকবে শ্রম অধিদফতরের ঢাকা বিভাগীয় অফিস। রেমিডিয়েশন কো-অডিনেশন সেল-আরসিসি, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন, শ্রম পরিস্থিতি পর্যবেক্ষণ, শ্রমিকদের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন, শ্রমিকদের ট্রেনিং, শ্রম অসন্তোষ নিরসনসহ শ্রমিকদের কল্যাণে গৃহীত সব কার্যক্রম সম্পন্ন হবে এ ভবন থেকে।

শ্রম ভবন নির্মাণের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেন, ‘মালিক শ্রমিকের সকল বিষয় এক ভবন থেকে সমাধান করা সম্ভব হবে। এতে মন্ত্রণালয়ের দুটি অধিদফতরের কাজে গতি বাড়বে। এ ভবনটি মালিক-শ্রমিক, সরকারের সৌহার্দ্যের প্রতীক হয়ে উঠবে।’

ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান সচিব কে এম আলী আজম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে ভবনের খুঁটিনাটি পরিদর্শন করেছেন।

সরকারের নিজস্ব অর্থায়নে গণপূর্ত অধিদফতর এ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করেছে। আধুনিক স্থাপত্যে নির্মিত বহুতল এ ভবনের ভূগর্ভস্থ তিনটিসহ মোট চার তলা গাড়ি পার্কিং সুবিধা, দুটি কার লিফট, একটি ইমার্জেন্সি লিফটসহ ছয়টি অত্যাধুনিক লিফট, সুবিশাল সম্মেলন কক্ষ, আধুনিক অগ্নিনির্বাপন ব্যবস্থা এবং ডে-কেয়ার সেন্টারসহ সকল সুবিধার সংযোজন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status