ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ছয় বছরেই তুখোর গণিতবিদ পাবনার ওয়ালীদ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 September, 2019, 2:12 PM

ছয় বছরেই তুখোর গণিতবিদ পাবনার ওয়ালীদ

ছয় বছরেই তুখোর গণিতবিদ পাবনার ওয়ালীদ

এবার দেশের প্রত্যন্ত অঞ্চলে মাত্র ছয় বছর বয়সের ক্ষুদে গণিতবিদের খোঁজ মিলেছে। পাবনা জেলার প্রত্যন্ত এক গ্রামের এক ক্ষুদে বালক যোগ, বিয়োগ, গুণ, ভাগসহ যে কোনও ধরণের গণিত সঠিকভাবে ক্যালকুলেটর বা কোনও খাতা কলম ছাড়াই মুখে মুখে করে দিতে পারে। আবার কারও জন্ম তারিখ, মাস ও বছর বলে দিলেই তার বয়সের পূর্ণ হিসাব করে দিতে পারেই মুহূর্তেই। কেবল গণিতেই নয়, এছাড়াও সে ভুগোলে বেশ পারদর্শী।

যে কোন দেশের নাম বললে সেই দেশের রাজধানী, রাজধানীর নাম বললে দেশের নাম এবং সেই দেশের জনসংখ্যা ও আয়তন কত তা মুহূর্তের মধ্যে বলে দিচ্ছে। বিস্ময়কর শিশু মোঃ জারিফ ইকবাল ওয়ালীদ জেলার ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের মোঃ জাফর ইকবাল মন্টুর ছেলে।

সে বনওয়ারী নগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। প্রতিভাবান শিশুটিকে একনজর দেখতে ও তার সঙ্গে কথা বলতে বাড়ি এবং স্কুলে শত শত মানুষ ভিড় করছে।

শিশু জারিফ ইকবাল ওয়ালীদের বাবা মোঃ জাফর ইকবাল মন্টু জানান, তার দুই ছেলে সন্তানের মধ্যে ছোট ছেলে ওয়ালীদ মাত্র ছয়বছরেই গণিতের ওপর এত দক্ষতা অর্জন করবে আমরা কল্পনাও করতে পারিনি। এলাকার মানুষ এখন ছেলেটাকে খুদে গণিতবিদ বলে ডাকে আবার কেউ কেউ বিস্ময়কর শিশু বলে।

বনওয়ারী নগর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আবদুর রব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশু ওয়ালীদের গণিতে পারদর্শিতা আমাদের অবাক করেছে। সে এ বছরই আমাদের স্কুলে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status