ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিতার যৌন নির্যাতনের শিকার মাদ্রাসা পড়ুয়া কন্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 2 September, 2019, 2:07 PM

পিতার যৌন নির্যাতনের শিকার মাদ্রাসা পড়ুয়া কন্যা

পিতার যৌন নির্যাতনের শিকার মাদ্রাসা পড়ুয়া কন্যা

দীর্ঘদিন ধরে পিতার লালসার শিকার হয়ে আসছিল মাদ্রাসায় পড়ুয়া কন্যা (১৪)। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পলাতক রয়েছেন পিতা। সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে এমন ঘটনাই ঘটেছে।

জানা যায়, নির্যাতনের শিকার মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণির আবাসিক শিক্ষার্থী। গত রমজানের ছুটিতে বাড়ি এসে প্রায় দেড়মাস অবস্থান করে। এ সময় তার পিতা নিয়মিত তাকে জোরপূর্বক নির্যাতন করতেন। ভয়ে বিষয়টি গোপন রেখে মেয়েটি আবারো মাদ্রাসায় ফিরে যায়। পরবর্তীতে গত ঈদুল আযহার ছুটিতে বাড়ি এলে আবারো তার ওপর যৌন নির্যাতন চালান পিতা। শুরুতে বিষয়টি গোপন রাখলেও গত বৃহস্পতিবার সে ঘটনাটি তার বড় চাচীকে জানায়। এরপর গতকাল রোববার মেয়েটিকে নিয়ে চাচী থানায় হাজির হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মেয়েটির চাচী জানান, প্রায় ৬ বছর আগে মাসুক মিয়ার প্রথম স্ত্রী ৪ কন্যা সন্তান রেখে মারা যান। এরপর তিনি আরো দুটি বিয়ে করেন। কিন্তু বনিবনা না হওয়ায় পরের বিয়েগুলো ভেঙে যায়। নির্যাতিত শিশুসহ তারা তিন বোন মাদ্রাসায় থেকে লেখাপড়া করছে এবং ছোটটি আমার কাছে রয়েছে। গত বৃহস্পতিবার মাদ্রাসা থেকে ফিরে শিশুটি (নির্যাতিতা) এই ঘটনা খুলে বললে আমি স্থানীয় মেম্বারকে অবগত করে পুলিশের কাছে যাই।

ওসমানীনগর থানা সূত্রে জানা গেছে, নির্যাতনের শিকার শিশুর ডাক্তারী পরীক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। নির্যাতনের ঘটনার তদন্তও শুরু হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status