ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৫ জুন ২০২৬ ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
দূর্ঘটনায় হবু স্বামীর মৃত্যু, গুড বাই লিখে তরুণীর আত্মহত্যা!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 11 July, 2019, 7:04 PM

দূর্ঘটনায় হবু স্বামীর মৃত্যু, গুড বাই লিখে তরুণীর আত্মহত্যা!

দূর্ঘটনায় হবু স্বামীর মৃত্যু, গুড বাই লিখে তরুণীর আত্মহত্যা!

আসছে ঈদুল-আজহার পরই বিয়ের কথা ছিল আলী আকবর রাহুল ও জিনাতের। দুই পরিবারই বিয়ের আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ। গত মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুলের। হবু বরের মৃত্যু মেনে নিতে না পেরে হোয়াটসঅ্যাপে বন্ধুদের ‘গুড বাই’ জানিয়ে কয়েক ঘণ্টার মধ্যে আত্মহত্যা করেছেন জানাত।






গতকাল বুধবার ভারতের কোলকাতার বন্দর এলাকার একবালপুরে এ ঘটনা ঘটেছে। জিনাত নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

আত্মহত্যার ঘটনায় তদন্তে নেমে আলী আকবরের কথা জানতে পারে পুলিশ। দুই বছর আগে জিনাত এবং আলীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আর পড়াশোনা করেননি জিনাত। কয়েক মাস আগেই পছন্দের মানুষ আলী আকবরের সঙ্গে তার বিয়ের কথা পাকাপাকি হয়। কথা ছিল, ঈদুল-আজহার পর তাদের বিয়ে হবে।

এরই মধ্যে এক দুর্ঘটনা ঘটে যায়। গত রবিবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয় আলী। এ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর বুধবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কোলকাতার বন্দর এলাকার থানার পুলিশ জানিয়েছেন, গতকাল বুধবার রাতে আলীর এক বন্ধুকে ফোন করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয় জিনাত। এর পর শাহিন নামে এক বান্ধবীকে হোয়াটসঅ্যাপ করেন।

হোয়াটসঅ্যাপে জিনাত লিখেছেন, রাহুলের মৃত্যুর পর আমার বেঁচে থাকার কী মানে? আমিও মরব। বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু পারেনি। গতকাল রাতে আরেক বান্ধবীকে হোয়াটসঅ্যাপে ‘গুড বাই’ লিখে আত্মহত্যা করেন জিনাত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status