ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
শাকিবের ‘আগুন’-এ জ্বলবে জাহারা মিতু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 7:58 PM

শাকিবের ‘আগুন’-এ জ্বলবে জাহারা মিতু

শাকিবের ‘আগুন’-এ জ্বলবে জাহারা মিতু

ঢালিউডে বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছিলো নতুন নায়িকা নিয়ে আসছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। অবশেষে সেই খবর সত্যিই রুপ নিলো। শাকিব খানের নতুন সিনেমা ‘আগুন’-এর নায়িকা হিসেবে নাম চূড়ান্ত করা হয়েছে। ইতোমধ্যে ছবিটিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর প্রযোগিতার প্রথম রানার আপ জাহারা মিতু ।





মঙ্গলবার ( ৯ জুলাই) রাতে এ ছবিতে শাকিবের বিপরীতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মধ্য দিয়েই চলচ্চিত্র দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন নবাগত এই অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা বডিউল আলম খোকন।

‘আগুন’ মূলত পুলিশ, সাংবাদিক এবং ভিলেনের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। যেখানে সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন মিতু। অন্যান্য চরিত্রে আরও দেখা যাবে আমিন খান ও চিত্রনায়িকা মৌসুমীকেও।

দেশ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘আগুন’ পরিচালনা করবেন বদিউল আলম খোকন। ছবির কাহিনি করছেন কমল সরকার, চিত্রনাট্য করছেন নির্মাতা খোকন নিজেই।

এদিকে ২১ অথবা ২২ জুলাই এফডিসির ২ নম্বর ফ্লোরে ‘আগুন’ ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status