ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 7:56 PM

ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড

ভারতকে বিদায় করে ফাইনালে নিউজিল্যান্ড

একেই বলে প্রকৃত সেমিফাইনাল। সত্যিকারের ব্যাট-বলের লড়াই। যার পরতে পরতে জড়িয়ে উত্তেজনা। শেষ মুহূর্ত পর্যন্ত বলা যাচ্ছিল না, নিউজিল্যান্ড না ভারত- কে জিতবে? ১০৪ বলে ধোনি-জাদেজার ১১৬ রানের জুটিতে নিশ্চিত জয়ের পথে চলে এসেছিল ভারত। কিন্তু ট্রেন্ট বোল্টের বলে হঠাৎ ক্যাচ দিয়ে জাদেজা আউট হয়ে যাওয়ার পর আবারও ম্যাচটা ঝুলে যায় পেন্ডুলামের মত।





ভারতের শেষ আশা ছিলেন গ্রেট ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। কিন্তু শেষ পর্যন্ত রান আউটের দুর্ভাগ্যের শিকার হয়ে গেলেন তিনি। মার্টিন গাপটিলের সরাসরি থ্রোতে রানআউটের শিকার হয়ে ফিরে যান মহেন্দ্র সিং ধোনি। শেষ পর্যন্ত টান টান উত্তেজনার এই ম্যাচটিতে ভারতকে ১৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মত ফাইনালে উঠে গেলো নিউজিল্যান্ড।

গ্রেট ফিনিশার বলা হয় মহেন্দ্র সিং ধোনিকে। বলা হয় খুব ঠাণ্ডা মাথার খেলোয়াড় তিনি। কঠিন চাপের মুহূর্ত থেকেও দলকে বের করে আনার অসাধারণ ক্ষমতা রয়েছে তার। সেখানে যদি তিনি যোগ্য একজন সঙ্গী হিসেবে পেয়েছিলেন রবীন্দ্র জাদেজাকে। দু’জনের ব্যাটে ১১৬ রানের জুটি নিশ্চিত হারের ম্যাচটিকে জয়ের দ্বারপ্রান্তে চলে এসেছিল ভারত।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মহা বিপদ থেকে ধীরে ধীরে ভারতকে বের করে নিয়ে আসছেন ধোনি। সঙ্গে তিনি পেয়ে গেলেন রবীন্দ্র জাদেজাকে। ৯২ রানে ৬ উইকেট পড়ার পর এই দুই ব্যাটসম্যানের ওপর ভর করে ভারতকে জয়ের রাস্তায় নিয়ে এসেছেন ধোনি এবং জাদেজা।

বিস্তারিত আসছে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status