ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সৌদিতে কনসার্ট বাতিল করলেন নিকি মিনাজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 4:32 PM

সৌদিতে কনসার্ট বাতিল করলেন নিকি মিনাজ

সৌদিতে কনসার্ট বাতিল করলেন নিকি মিনাজ

ব্যাপক সমালোচনার মুখে অবশেষে কনসার্ট বাতিল করলেন ত্রিনিদাদ ও টোবাগোর পপতারকা নিকি মিনাজ।

আগামী ১৮ জুলাই দেশটির কিং আবদুল্লাহ স্পোর্টস স্টেডিয়ামে যে আন্তর্জাতিক কনসার্টের আয়োজন করার কথা, সেখানে প্রধান গায়িকা হিসেবে রাখা হয়েছিল পপতারকা নিকি মিনাজের নাম। খবর বিবিসির।




সেখানে যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছিল সৌদি আরব। কনসার্টের আয়োজকদের পক্ষ থেকে এমন ঘোষণার পর পরই আলোচনা-সমালোচনার কেন্দ্রে চলে আসেন মিনাজ।

কনসার্টটিতে মদ নিষিদ্ধ ও নারীদের আবায়া (এক ধরনের ঢিলেঢালা লম্বা পোশাক) পরিধান করে আসার নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে বেশ কয়েকটি গণমাধ্যমে।

তবে কনসার্টে নিকি মিনাজের অংশ নেয়াকে নিয়ে দেশটির নারীদের একটি অংশ চটেছেন। তাদের কথায়, নিকি মিনাজের গানগুলো যৌনতা সংক্রান্ত এবং অশ্লীল শারীরিক অঙ্গভঙ্গিপূর্ণ। আর সেখানে উপস্থিত সৌদি নারীদের আবায়া পরতে বলা হয়েছে।

এমন অবস্থার মধ্যে এক সপ্তাহের মাথায় কনসার্ট বাতিলের ঘোষণা দেন নিকি মিনাজ। তিনি এক বিবৃতিতে বলেন, ‘ভেবেচিন্তে জেদ্দা ফেস্টে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

তবে সৌদি আরবে হঠাৎ করে কেন এই আন্তর্জাতিক কনসার্টে নিকি মিনাজের ডাক, এ নিয়েও প্রশ্ন উঠেছে। কেননা গেল বছরের অক্টোবরে দেশটিতে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে তুমুল সমালোচনার মুখে পড়েছিল দেশটি। সঙ্গে মানবাধিকার সংস্থাও বিষয়টি নিয়ে সবসময় তৎপর ছিল।

শুধু তাই নয়, গেল মার্চ মাসেও ১০ নারী অধিকারকর্মীকে আদালতে নেয়ার বিষয়টি নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সৌদি আরব। তার পর পরই আন্তর্জাতিক কনসার্টের আয়োজন এসেছে জুলাইয়ে।

এদিকে কনসার্ট বাতিল করতে নিকি মিনাজকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা। সৌদি আরবের ‘শাসনের অর্থ প্রত্যাখ্যান’ এবং তাকে তার প্রভাবটা নারীদের অধিকারে ব্যবহার করার জন্য আহ্বান করা হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status