ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বুড়িগঙ্গা তীরের ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 1:09 PM

বুড়িগঙ্গা তীরের ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা তীরের ৪৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে উঠা ৪৭টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। কামরাঙ্গীরচরের নবাবেরচর এলাকায় মঙ্গলবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।




বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফ উদ্দিন ও উপপরিচালক মিজানুর রহমান।

ঢাকা নদীবন্দরের উপপরিচালক মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় নদীর তীর দখল করায় ৪৭টি স্থাপনা ভেঙে অপসারণ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে, সাততলা ভবন দুটি, দোতলা ভবন একটি, একতলা ভবন পাঁচটি, আধাপাকা ভবন ১২টি, টিনের ঘর ১৯টি ও দোকান ঘর আটটি। তিনি আরও জানান, মঙ্গলবারে অভিযানের মাধ্যমে নদীতীরের ৫০ শতক জমি উদ্ধার করে দখলদারমুক্ত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status