ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
সরকারি কাজে প্রযুক্তি ব্যবহার দুর্নীতি কমিয়েছে: জয়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 1:27 PM

সরকারি কাজে প্রযুক্তি ব্যবহার দুর্নীতি কমিয়েছে: জয়

সরকারি কাজে প্রযুক্তি ব্যবহার দুর্নীতি কমিয়েছে: জয়

সরকারি কর্মকাণ্ডে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে দুর্নীতি কমিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ: সমৃদ্ধির অগ্রযাত্রায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ শীর্ষক এমপিদের কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রযুক্তি খাতে বাংলাদেশ ১০ বছরে যতটুকু এগিয়েছে, অন্য দেশ সেটা ৩০ বছরে করেছে। এখন উন্নত দেশের সাথে পাশাপাশি এগোবো। সকল কাজে তথ্য-প্রযুক্তি ব্যবহারের কারণে দেশের মানুষের সময় বেঁচে যাচ্ছে, সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়তা করছে।

অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। দ্বৈতভাবে প্রধান আলোচক ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া। বিশেষ অতিথি ছিলেন- হুইপ নূর-ই আলম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

তিনদিনব্যাপী এ কর্মশালায় সব সংসদ সদস্যকে ডিজিটাল সিকিউরিটি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status