ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
শেখ হাসিনাকে হত্যার হুমকি: রোহিঙ্গাসহ মালয়েশিয়ায় ৪ সন্ত্রাসী গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 July, 2019, 1:06 PM

শেখ হাসিনাকে হত্যার হুমকি: রোহিঙ্গাসহ মালয়েশিয়ায় ৪ সন্ত্রাসী গ্রেফতার

শেখ হাসিনাকে হত্যার হুমকি: রোহিঙ্গাসহ মালয়েশিয়ায় ৪ সন্ত্রাসী গ্রেফতার

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রোহিঙ্গাসহ মালয়েশিয়ায় চার সন্ত্রাসীকে আটক করেছে দেশটির কাউন্টার টেররিজম বিভাগ।

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল মালয় মেইলে প্রকাশিত খবরে বলা হয়েছে, ৪১ বছর বয়সী এক রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোশ্যাল মিডিয়ায় হত্যার হুমকি দিয়ে আসছিল।




এরই সূত্র ধরে হুমকিদাতাসহ চার সন্ত্রাসীকে আটক করেছে দেশটির কাউন্টার টেররিজম বিভাগ।

খবরে বলা হয়, এ চার সন্ত্রাসী চরমপন্থী গ্রুপের সঙ্গে জড়িত। যার মধ্যে একজন রোহিঙ্গা, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার একটি ভিডিও আপলোড করেন।

মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক জেনারেল দাতুক সেরি আবদুল হামিদ বদর মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ২৪ জুন হুমকিদাতা ওই রোহিঙ্গা নাগরিককে কেদা সুঙ্গাই পেটানি থেকে গ্রেফতার করা হয়।

হুমকিদাতা সুঙ্গাই পেটানি এলাকায় একটি নির্মাণ সাইটে কাজ করত। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া ওই রোহিঙ্গা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) সমর্থক।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, ওই রোহিঙ্গা সন্ত্রাসী ১৯৯৭ সালে মালয়েশিয়ায় প্রথম আসে। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মানবপাচার ও চোরাচালান কর্মকাণ্ডে জড়িত ছিল সে।

১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত গ্রেফতারকৃতদের (ক্র্যাকডাউন) অনুসরণ করে আসছিল টেররিস্ট বিভাগ।

আবদুল হামিদ বলেন, আটক ব্যক্তিদের পেনাল কোডের (অ্যাক্ট ৫৭৪) অধীনে সন্ত্রাসবাদের অভিযোগ এবং নিরাপত্তা অপরাধ (বিশেষ ব্যবস্থা) ২০১২ (আইন ৭৪৭)-এর অধীনে গ্রেফতার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status