|
এরশাদের ছেলে এরিককে অপহরণের হুমকি
নতুন সময় প্রতিবেদক
|
![]() এরশাদের ছেলে এরিককে অপহরণের হুমকি সোমবার বিকেল ৩টার দিকে গুলশান থানায় এরিক এরশাদের পক্ষে জিডি করেন হুসেইন মুহম্মদ এরশাদের ব্যক্তিগত সহকারী অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার। তিনি জানান, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি গত তিন দিন কয়েক দফায় এরিক এরশাদের ফোনে কল দিয়ে তাকে অপহরণ করার হুমকি দেয়। জিডিতে বলা হয়, আমি মেজর (অবসরপ্রাপ্ত) মো. খালেদ আখতার, পিতা মরহুম শাফায়ে হোসেন, পরিচালক হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্ট, আমার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকায়, তার ছেলে শাহাতা জারাব এরশাদ এরিককে কে বা কারা মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
